সিলেটের গোয়াইনঘাটে ভাতিজার বিরুদ্ধে ধ’র্ষণের মা’মলা করায় কলিমুল্লাহ (৪৫) নামের এক ব্যক্তিকে তাঁর বড় ভাই ও ভাতিজারা কু’পিয়ে হ’ত্যা করেছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই এই হ’ত্যা’কা’ণ্ড ঘটেছে এবং তারা চাইলে এটি ঠেকাতে পারত।
জানা গেছে, কলিমুল্লাহর মেয়েকে তাঁর বড় ভাইয়ের ছেলে ধ’র্ষ’ণ করেছে—এমন অভিযোগে মা’মলা করেন কলিমুল্লাহর স্ত্রী। পুলিশ তদন্ত শেষ করে ফিরে যাওয়ার ১০ মিনিটের মাথায় কলিমুল্লাহ আক্রান্ত হন। তবে পুলিশ দাবি করেছে, হত্যাকাণ্ড তাদের সামনে ঘটেনি। গোয়াইনঘাট থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ পুনরায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং একজনকে আটক করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
