এসএসসি পরীক্ষার ফলাফলে মেহেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে মো: ফারহান ফুয়াদ নাফিস। সে মেহেরপুরের জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ২১৪ নম্বরের মধ্যে ১ হাজার ২১৪ নম্বর অর্জন করেছে।
জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ৮৮ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে অসাধারণ ফলাফল করে মেহেরপুর জেলায় প্রথম হওয়ার গৌরব অর্জন করে ফারহান ফুয়াদ নাফিস।
ফারহান ফুয়াদ নাফিস মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মো: ফেরদৌস রাব্বী। সে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী এবং নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে।
ফারহানের এমন কৃতিত্বে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন শিক্ষকরা।
ফারহান ফুয়াদ নাফিসের এই সাফল্যে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
