মেহেরপুর সদর উপজেলার পিরােজপুর ইউনিয়নের নুরপুর গ্রামে সাপের কামড়ে বিলকিছ আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃ-ত্যু হয়েছে।

গত ১৭ আগস্ট রাত ১২ টার দিকে নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত বিলকিছ ৩ সন্তানের জননী ও নুরপুর গ্রামের প্রবাসী বেবী মিয়ার স্ত্রী।
ঘটনার সুত্রে জানা গেছে বিলকিস খাতুন তার নিজ কক্ষে শুয়ে ছিলেন হঠাৎ রাত ১২ টার তিনি অনুভব করেন তার কানের গোড়া দিয়ে কি জেনো ঢুকছে। এমন সময় সে লক্ষ্য করে তাকে সাপে কামড়িয়েছে, দ্রুত তখনই তার বোনকে খবর দেয় বিলকিস, পরে বিলকিসের বোন তাকে সাথে নিয়ে কবিরাজ বাড়ি পরে মেহেরপুর সদর হাসপাতাল এবং সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
সাপে কামড়ানোর ঘটনায় গৃহবধুর এই মৃত্যুতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে
