বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা পর্যায়ের অগ্রসর কর্মীদের নিয়ে ৩ দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল মতিন, অঞ্চল টিম সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চল , অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন, অঞ্চল টিম সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চল ও জেলা আমির কুষ্টিয়া, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ তাজউদ্দিন খান।
এছাড়া জেলা নায়েবে আমীর,জেলা সেক্রেটারি ও উপজেলা আমীরগণ উপস্থিত ছিলেন
শিক্ষাশিবিরে সংগঠনের দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নৈতিক ও আদর্শিক উন্নয়ন এবং দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
