জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে| বুধবার সকালে মেহেরপুর কলেজ মোড়ে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়|
জেলা প্রশাসক শিল্পী রানী রায় ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন জেলা প্রশাসনের পক্ষে সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন| এরপর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জেলা পুলিশের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন|

পর্যায়ক্রমে জেলা বিএনপি সম্পাদক অ্যাড. কামরুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা.এটিএম আবু সাঈদ, গণপূর্ত বিভাগের পক্ষে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রকিবুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সহ বিভিন্ন স্তরের মানুষ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধান নিবেদন করেন| পরে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়| এরপর মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
