মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া-তেঁতুলবাড়ীয়া সড়কে ১টি মােটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলের প্রায়ই ১ কিলােমিটার দূরে পরিত্যক্ত অবস্থায়
২টি বােমা সদৃশ বস্তু উদ্ধার করেছে।
সােমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,সােমবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের আমজাদ আলী কারিগরের ছেলে আরিফুল ইসলাম তার টিভিএস মােটরসাইকেলযােগে নিজ গ্রাম থেকে নওয়াপাড়া হয়ে তেঁতুলবাড়ীয়া গ্রামে যাচ্ছিলেন। তিনি নওয়াপাড়া-তেঁতুলবাড়ীয়া সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছালে,ছিনতাইকারী দলের সদস্যরা তার গতিরােধ করে। এসময় তার কাছে থাকা মােটরসাইকেল ছিনতাই করে সটকে পড়ে। পরে আরিফুল ইসলাম বিষয়টি ওই এলাকার মানুষকে জানান। এদিকে,খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই সাথে ঘটনাস্থলের প্রায়ই ১ কিলােমিটার দূরে পড়ে থাকা ২টি বােমা সদৃশ বস্তু উদ্ধার করেছে।
এঘটনায় গাংনী থানার ওসি মােহাদ্দিদ মাের্শেদ চৌধুরী জানান,ছিনতাইকারীদের আটক করতে পুলিশের কয়েকটিদল মাঠে নেমেছে।
