মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশ কেপ ভার্দে। জনসংখ্যার বিচারে বিশ্বকাপের ইতিহাসে খেলা তৃতীয় ক্ষুদ্রতম দেশটি এবার প্রথমবারের মতো খেলবে নকআউট পর্বে। বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। নতুন ইতিহাস লেখার স্বপ্নে বিভোর পুরো দল।বিশ্বকাপে কেপ ভার্দের যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য গোলশূন্য ড্র দিয়ে। ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচের নায়ক ছিলেন তিনি। এরপর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে আবারও আলোচনায় আসে দলটি। শেষ গ্রুপ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। এর মাধ্যমে প্রথম বিশ্বকাপেই গ্রুপ পর্বে অপরাজিত থাকার কৃতিত্ব দেখিয়েছে তারা।
previous post
