মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ জুলাই বুধবার সন্ধায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামবাসির উদ্যোগে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক নির্মুলে সবার প্রথমে নিজ পরিবার কে এগিয়ে আশার আহ্বান জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, হুমায়ুন কবির সদর উপজেলার পি, আই, ও অফিসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুরের কর্মকর্তা।
অনুষ্ঠানের মাওলানা আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আমঝুপি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান। অনুষ্ঠানের তারিকুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের পর, সভাপতির স্বাগত বক্তব্যে ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। যে কোন উপায়ে সমাজ থেকে মাদককে নির্মূল করতে সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খোকসা ১ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী দলের সভাপতি, আজিজুল ইসলাম, খোকসা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, রফিকুল ইসলাম, সাবেক সভাপতি সুলাইমান খান, সাবেক ইউপি সদস্য হাছিমুউদ্দিন শেখ, এডভোকেট নিয়ামুল খান, হাটপাড়া মসজিদের ইমাম আব্দুর রশিদ খান ইশা, খোকসা জামে মসজিদের পেশ ইমাম খালিদ সাইফুল্লাহ আপেল, স্কুলপাড়া জামে মসজিদের ইমাম আল মামুন, ও জমির আলী প্রমুখ।
এ সময় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা সভায় গ্রামের সর্বস্তরের মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
