মেহেরপুরে ব্রাজিল ফ্যান ক্লাবের আয়োজনে ব্রাজিল ফুটবল দলের ভক্তদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের হোটেলবাজার, কোর্টমোড়, কলেজমোড়, ওয়াপদা মোড়, বড়বাজার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। ব্রাজিল ফুটবল দলের পতাকা ও জার্সি পরে ভক্তরা শোভাযাত্রায় অংশ নেয়।
ব্রাজিল ভক্তরা জানান, ব্রাজিল একটি অনুভূতি ও ভালোবাসার নাম। ব্রাজিল তাদের কৌলশগত দিকে এগিয়ে আছে। সেরা খেলোয়াড়রা এবার টিমে আছে। অন্যান্য দলের থেকে ভালো খেলছে। এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।
previous post
