শীতার্ত মানুষের পাশে থাকি মানবিক হৃদয় জাগ্রত রাখে এই শ্লোগানে মেহেরপুর ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের ৮ নং ওয়ার্ড কলেজপাড়ায় মেহেরপুর ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ আয়োজন করা হয়েছে।
মেহেরপুর ডেভেলপমেন্ট ফোরাম এর সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল রানা ডলার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপদেষ্টা রাশেদ ওসমান, উপদেষ্টা আব্দুল জব্বার, ৫ নং ওয়ার্ড কনভেনর গোলাম মোস্তফা,৭ নং ওয়ার্ড কনভেনার রবিউল ইসলাম সহ ডেভেল পমেন্ট ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোঃ আমজাদ হোসেন সঞ্চালনায়
এই সময় ৫০০ শত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ে।
