মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে সানসেট
থেকে পড়ে সুমাইয়া খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সুমাইয়া করমদী গ্রামের পশ্চিম পাড়ার দীন ইসলামের মেয়ে। নিহত সুমাইয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
রবিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে একই গ্রামে নানার বাড়ির গেটের সানসেট থেকে পড়ে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সোহেল রানা জানান,সুমাইয়া নানার বাড়ির গেটের সামনের সানসেটের উপর ফুলের চারা লাগাচ্ছিল । এসময় সে অসাধারণ তা ভাবে সানসেট থেকে পড়ে গুরুতর ভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
