মেহেরপুর বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামের কাবীরুল ইসলামের কবুতরের খাঁচার ভিতর একটি বড় কলিম সাপ দেখা গেছে। আজ ২৫/৭/২০২২/তারিখ প্রতিদিনের ন্যায় আজকেও সকালের দিকে কাবিরুল ইসলামের স্ত্রী কবুতরের ঘরে দরজা খুলেই দেখে একটি কবুতর মরে পড়ে আছে। কবুতরটি বের করে উনি দেখার জন্য একটি চেয়ারের উপরে উঠে তাকিয়ে দেখে একটি কলিম সাপ ফণা তুলে খাঁচার ভিতর বসে আছে কাবিরুলের স্ত্রীর চিৎকারে এলাকার লোকজন এসে ঝুঁকি দিয়ে সাপটিকে মেরে ফেলেন।
