বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিশু শ্রম, শিশু অধিকার ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক প্রশিক্ষণ করানো হয়। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বিদ্যালয়ের হল রুমে ৮০ জন ছাত্র -ছাত্রীদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষনটি টি এম এস এস এর বাস্তবায়নে , প্রাইমার্ক কটন কানেক্ট এর অর্থায়নে, তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় মাঠ কর্মী মোঃ নাজমুল হোসেন প্রশিক্ষণটি সম্পূর্ণ করেন। উক্ত প্রশিক্ষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ সহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে ঐ শিক্ষার্থীদের একটি করে মাস্ক, বিস্কুট, কলম ও সাবান দেওয়া হয়।
বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিশু শ্রম, শিশু অধিকার ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক প্রশিক্ষণ
previous post
