আজ ১৪ ডিসেম্বর, ২০২২ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মুদিখানা, ফার্মেসি, কসমেটিকসসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় মেসার্স সোনিয়া স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে আমদানিকারকের স্টিকার বিহীন অবৈধ বিদেশি কসমেটিকস, অননুমোদিত নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস ও পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স খান মেডিসিন কর্ণার নামক প্রতিষ্ঠানকে ফ্রিজে ও র্যাকে রেখে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন, ইনসুলিন ও ঔষধ বিক্রয় করার অপরাধে ৫১ ধারায় ১০,০০০/- টাকা ও মেসার্স মুন ফার্মেসিকে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানে ০৩ টি প্রতিষ্ঠানকে মোট ৩৫,০০০/- টাকা জরিমানা করা হয়। সবাইকে সতর্ক করা হয় এবং ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ।
সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) জনাব মোঃ তারিকুল ইসলাম ও এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
