ডেস্ক রিপোর্ট:
সিরাজগঞ্জে র্যাবের অভিযানে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে র্যাব । সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে অভিযান চালিয়ে মোঃ মাসুদ রানা বাচ্চু নামে ঐ ভুয়া সাংবাদিককে আটক করা হয়।
তাহার নিকট হতে দৈনিক গণতদন্ত নামে সাংবাদিকতার ভুয়া আইডি কার্ড ১টি, জবস টিভি নামে ১টি, মোটর সাইকেল ১টি এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ রানা বাচ্চু (৩৫), সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি একডালা দক্ষিনপাড়া গ্রামের মৃত জেল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ভুয়া সাংবাদিকতার আইডি কার্ড ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ সে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
গ্রেফতারকৃতে ঐ ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য ও সূত্র ইত্তেফাক
