নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আসছেন মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন। সারাদেশে করোনা ভাইরাসে এর কারণে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে।ফলে থমকে গেছে সাধারণ মানুষের জীবন তারই মধ্যে মেহেরপুরে গত এক সপ্তাহে রেকর্ড ছাড়িয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বিশেষ করে পৌর এলাকায় আক্রান্ত হচ্ছে বেশি,ফলে সরকার কর্তিক নির্দেশ মোতাবেক কঠোর লকডাউন করে দেওয়া হচ্ছে করোনা আক্রান্ত রোগীর ঘরবাড়ি টাঙিয়ে দেওয়া হচ্ছে লালা পতাকা, শনিবার দুপুরের দিকে ৪নং ওয়ার্ড এর ফুল বাগান পাড়ার করোনা আক্রান্ত ছমির উদ্দিন পৌর মেয়র কে ফোন করলে তিনি নিজে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। এই সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এর সাথে কথা বললে তিনি বলেন জনগণের সেবায় নিয়োজিত মেহেরপুর পৌরসভা, আমার পৌর এলাকার নয়টি ওয়ার্ড এ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি, সেই সাথে করোনা ভাইরাস এর কারণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের আমার ত্রাণ সহ নগদ অর্থ প্রদান করেছি এবং এখন ও অব্যাহত রেখেছি।
