মেহেরপুরের জেলার গাংনীতে পারিবারিক কলহের জেরে সুরাতন খাতুন (৪২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। আজ সকাল ৭ টার দিকে উপজেলার ব্রজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরাতন ব্রজপুর গ্রামের সেন্টু আলীর স্ত্রী ও নওদাপাড়া গ্রামের মুরাদ আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নওদাপাড়া গ্রামের মুরাদ আলীর মেয়ের সাথে সেন্টু আলীর প্রায় ১৭ বছর আগে বিয়ে হয় এবং ঘর সংসার চলতে থাকে। অভাব অনটনের সংসারে প্রায়শই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য ঘটতো।
এসংবাদ পেয়ে বামন্দী ক্যাম্পের আইসি আবুল খায়ের মোল্ল্যা ঘটনাস্থানে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে গাংনী থানায় প্রেরণ করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি বজলুর রহমান জানান, ব্রজপুর গ্রামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান। এ বিষয়ে একটি অপমৃত মামলা হয়েছে।
