মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিতক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
কুষিটয়া ৪৭ ব্যাটলিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদ কামাল রনি এক প্রেস রিলিজে জানান,
আজ সোমবার(২৮ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর বিওপির মদনের ঘাট নামক স্থানে বিজিবির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় মালিকবিহীন অবস্থায় একটি একনলা দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান উদ্ধার করা অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য ১০ হাজার ৪০০ টাকা।পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
