মেহেরপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ও ৫ পিস টাপেন্ডাসহ রাজু শেখ (যুবক) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়।
আটক রাজু শেখ মেহেরপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বেড়পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, রাসেল আহাম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজু শেখের কাছ থেকে ৩ পিস ইয়াবা এবং তার ঘাসের আঁটির ভেতর থেকে ৫ পিস টাপেন্ডা উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজু শেখকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জেলা প্রশাসনের এ কর্মকর্তা।
