যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি ইরান কোনো শান্তিচুক্তিতে না পৌঁছায়, তবে “ভয়াবহ পরিণতি” নেমে আসবে। তবে এই আল্টিমেটামকে “দুর্বল ও উদ্বিগ্ন” বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। খবর আল-জাজিরার।
ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দফতর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে কমান্ডার জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, যদি শত্রুরা কোনো আগ্রাসন চালায়, তাহলে ইরান অবিরাম ও ধ্বংসাত্মক পাল্টা হামলা শুরু করবে।এর আগে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের মাহশাহর পেট্রোকেমিক্যাল জোনে পাঁচজন নিহত এবং ১৭০ জন আহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
