জুলফিকার আলী আবীর:
ফিলিস্তিনে মুসলমানদের উপর ভয়াবহ ইসরাইলি হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৩/১০/২৩ রোজ
শুক্রবার জুম্মার নামাজের পর গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড শহীদ রেজাউল চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।মানববন্ধন ও প্রতিবাদ সভাটি
জাতীয় ইমাম সমিতির গাংনী উপজেলা শাখা মানববন্ধন আয়োজন করে।এসময় সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা ইমাম সমিতির সভাপতি ও গাংনী দারুসসালাম জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ রুহুল আমীন।এসময়
সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম খান। এসময় আরো বক্তব্য রাখেন জেলা জেপির সভাপতি আব্দুল হালিম বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ শ্রেণী পেশার মানুষ!
