জুলফিকার আলী আবীর:
মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে এবারের প্রতিপাদ্যে
অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি।আজ ১৩/১০/২৩ রোজ শুক্রবার সকাল ১০:০০ টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা দিবস ূি পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যােগ ব্যবস্থাপনা কমিটি শােভাযাত্রা ও আলােচনা সভার আয়োজন করে।
শােভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।
শােভাযাত্রাটি গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।এসময়
সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।
গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিরঞ্জন চক্রবর্তির পরিচালনায়-সভায় বক্তব্য রাখেন
গাংনী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম প্রমুখ!
