মেহেরপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দুর্ধর্ষ চুরির ঘটনার আসামীর স্বীকারোক্তিতে ৪লক্ষ ৫১হাজার
উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ,
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মেজবাউল রহমানের নেতৃত্বে এসআই সুপ্রভাত এসআই অরুপ বসু সহ গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে একটি পুলিশ ফোর্স নিয়ে আসামি সোহাগ হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী নুরপুরে অভীজান চলিয়ে ৪লক্ষ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়, এর আগে চলতি বছরের গত ৫মে মেহেরপুর সদর কোর্ট মোড়ে অবস্থিত সুন্দরবন কুরিয়ান সার্ভিসে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে, ওই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আসামি সোহাগকে শনাক্ত করা হয়, এরপর থেকেই চুরির প্রথম আসামি সোহাগ পালাতক থাকে, এবং গত ২৫জুলাই সোহাগ আত্মসমর্পণ করেন, পুলিশ ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে তা চলতি মাসের ৮ তারিখে আদালত মঞ্জুর করেন, তিন দিনের রিমান্ড শেষে আসামি সোহাগ হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বুধবার পুলিশি অভিযান চালিয়ে ৪ লক্ষ ৫১ হাজার টাকা উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার উদ্ধারকৃত টাকা এবং আসামি সোহাগকে আদালতে পাঠানো হয়েছে।
