মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬০ বোতল ফেনসিডিল সহ হাদিসা খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে, শনিবার মধ্যরাতে মেহেরপুর জেলার শালিকা গ্ৰামে আটক করা হয়, হাদিসা খাতুন দক্ষিণ শালিকা গ্রামের আব্দুল মালেক এর স্ত্রী, মেহেরপুর সদর থানা পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এস আই অরুপ কুমার বসুর নেতৃত্বে পুলিশ এর একটি দল অভিযান চালায় , এই সময় হাদিসা খাতুন এর বাড়ি থেকে ১৬০ বতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ২ লক্ষ টাকা আনুমানিক। মাদক দ্রব্য আয়নে হাদিসা খাতুন এর নামে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
