মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজার কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দশটার সময় বারাদী বাজার হাটচালা প্রাঙ্গণে কন্ঠভোটে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এসময় বারাদী বাজার এর সকল দোকানদার উপস্থিত থেকে হাজী লিয়াকত আলি সর্দার কে সভাপতি ও সাজ্জাদুর রহমান পণ্ডিতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে। এ সময় উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মমিন, আব্দুল মাবুদ, ছমির উদ্দিন, আজিজুল হক, আনিসুর রহমান, মহরম, সাইফুল, বেলাল উদ্দিন মানিক, জয়নাল, আনু প্রমুখ।
previous post
