মহামান্য হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন দিনব্যাপী মেহেরপুর শহরের ব্যস্ততম দিন কাটিয়েছেন।
মঙ্গলবার সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে মেহেরপুর বিচার বিভাগ, মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিচারপতি মেহেরপুর জেলা জজকোট পরিদর্শন করেন।
সন্ধ্যায় সার্কিট হাউজ মিলনায়তনে মেহেরপুর বিচার বিভাগও মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে পৃথক পৃথকভাবে মতবিনিময় করেন মতবিনিময় অনুষ্ঠানে বিচার বিভাগের পক্ষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোঃ তোহিদুল ইসলাম,চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজনের সহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
previous post
