মেহেরপুর প্রতিনিধি-
মেহেরপুরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে মেহেরপুর সিভিল সার্জন অফিস কার্যালয়ের সামনে রেলি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার অলক কুমার দাস,
বক্তব্য রাখেন
মেহেরপুর জেনারেল হাসপাতালের
তত্ত্বাবধায়ক ডাক্তার রফিকুল ইসলাম, আরএমও, মোখলেছুর রহমান, সিভিল সার্জন অফিসের পি ও রফিকুল ইসলাম, টি এল সি এর সদরের মজিবুর রহমান, সালোম চার্চ অব বাংলাদেশ মেহেরপুর জেলার তত্ত্বাবধায়ক সন্ধ্যা মন্ডল, পোগ্রাম অরগানাইজার রহিদুল ইসলাম সহ সিভিল সার্জন ও মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।এসময় কুষ্ঠ রোগ নিরাময় নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
previous post
