মেহেরপুর প্রতিনিধিঃ গাংনীতে গাঁজাসহ মাদক ও ডাকাতি মামলার আসামী মারফত (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা সীমান্ত গ্রাম থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।সে জোড়াঘাট গ্রামের ইনারুল ইসলামের ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, সহড়াতলা গ্রামে গাঁজা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এসময় তার কাছে থাকা দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয়কুমার কুন্ডু জানান,গাঁজাসহ গ্রেফতার মারফত পেশায় একজন খুনি,ডাকাতি মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে খুন,ডাকাতি মাদকসহ ৬ (ছয়টি)মামলা রয়েছে। মামলা গুলো বর্তমানে মেহেরপুর বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।
