মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাসের টিকা দিতে এসে টিকা পাচ্ছেনা । দুপুর ১২ টার আগে টিকা প্রদানের ক্যাম্প বন্ধ করে দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। করোনা টিকার স্বল্পতার জন্য দুপুরের আগেই কেন্দ্র বন্ধ করে দিতে হচ্ছে বলে গাংনী টিকা ক্যাম্পের দায়িত্বরত সুপার ভাইজার আভিযোগ করলেও সে আভিযোগ অস্বিকার করছে মেহেরপুর স্বাস্থ বিভাগ।
আজ সোমবার দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলার শিল্পকলা মিলনায়তে স্বরজমিনে যেয়ে দেখাযায় টিকা ক্যাম্পে তালা ঝুলছে। ক্যাম্পের আদুরের উপজেলা পরিষদের ভিতরে ক্যাম্পের সুপার ভাইজার মো: নাজমুল কয়েকজনকে নিয়ে একটি বেঞ্চে খোস গল্পে ব্যাস্ত আছে। করোনা টিকা প্রদানের বিষয়ে তার কাছে জানত চাইলে মো: নাজমুল বলেন, মাত্র ১শ টিকা পেয়েছিলাম তা ১১ টার মধ্যেই শেষ হয়ে গিয়েছে তাই ক্যাম্প আজকের মতো বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন আগামী ৭ তারিখ থেকে ইউনিয়নে ইউনিয়নে টিকা প্রদান করা হবে তখন আর মানুষের হয়রানি থাকবেনা।
এসময় বেশ কয়েকজন নারী পুরুষকে টিকা নিতে টিকা ক্যাম্পে আসতে দেখায়ায়। তারা ক্যাম্প বন্ধ দেখে হতাস হয়ে ফিরে যান।
ক্যাম্পে টিকা নিতে আসা আবদুল হাকিম বলেন সেই তেতুল বাড়ি গ্রাম থেকে টিকা নেওয়ার জন্য এসেছি গতকাল বরিবারও ১২ টার দিকে এসেছিলাম বন্ধ পেয়েছি আজ ১১ টার দিকে এসেও বন্ধ পেলাম । কখন আসলে টিকা পাবো বুঝে পাচ্ছিনা। আবার এখানে স্বাস্থ্য বিভাগের কাউকে দেখছিনা। কোন নোটিশও দেওয়া নেই। প্রতিদিন ২২/২৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এস হয়রানি হতে হচ্ছে।
সিভিল র্স্জান ডা. মো: নাসির উদ্দিন বলেন, মেহেরপুওে করোনার টিকার কোন সংকট নেই। বেলা ১২ টার মধ্যে কোন টিকা কেন্দ্রও বন্ধ হবার কথা নয়। এমন যদি কোন ঘটনা ঘটে থাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
