মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে ‘স্বাধীনতার ঘোষণাপত্র বাস্তবায়ন পর্যালোচনা’- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
