মেহেরপুর প্রতিনিধি –
মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিক স্বপনের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আতিক স্বপনের নিজস্ব কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে।
আতিক স্বপন বর্তমানে জাতীয় দৈনিক চিত্র এবং দৈনিক বর্তমান পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
জন্মদিন উপলক্ষে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেন সাংবাদিক মহল।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন,দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি সাঈদ হোসেন,এশিয়ান টিভি ও দৈনিক সময়ের সমীকরনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনি,মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাশেদ খান,
আজকের বসুন্ধারা পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান অপু,দৈনিক সময়ের সমীকরন পত্রিকার পৌর প্রতিনিধি সাইদ রানা প্রমূখ
