শরীফ মাহমুদ
সারা বাংলাদেশে একযোগে সকাল থেকে শুরু হয় গণতন্ত্র কার্যক্রম, দেশের ৪হাজার ৬০০ টি ইউনিয়নে দেওয়া হচ্ছে কোভিড -১৯ এর টিকা সেই ধারাবাহিকতায় মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নেও প্রায় ৬০০ জনকে টিকা প্রদান করা হয় শনিবার সকাল সাতটা থেকে, এ সময় উপস্থিত ছিলেন ইউএনও স্যার আসাদুজ্জামান রফিক, উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, তিনি বলেন পিরোজপুর ইউনিয়নের ৬০০ জনকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয় তাদের মধ্যে ইমাম-মুয়াজ্জিন ড্রাইভার হেল্পার ব্যবসায়ী ও দোকানদার সহ ভ্যানচালক রিকশাচালক সকলকে বিশেষভাবে টিকা প্রদান করা হয়, সেই সাথে ৬০ বছরের উর্ধ্বের লোকজনকেও টিকা প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আরজান মিয়া, উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ডাবলু আলি, উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার আরমান মিয়া,ও উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মুর্শিদকুলি মেগা।
তারা বলেন আমরা আমাদের ওয়ার্ডের ৬৫ জন লোক কে টিকার কার্ড দিয়েছি তবে বিশেষ করে যাদের নিবন্ধন করা হয়েছে তাদেরকে টিকা প্রদান করা হয় এবং যাদের নিবন্ধন করা হয়নি তারাও টিকা নিতে আসলে তাদের নিবন্ধন কার্যক্রম শেষ করে টিকা প্রদান করে এই বাড়িতে পাঠানো হয় ।এবং আগামীতে বাকিদের টিকার কার্ড প্রদানের আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তারা আরো বলেন আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল কে এবং সেই সাথে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও, গণ টিকার ব্যবস্থা করার জন্য।
