নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে করোনায় ক্ষতিগ্রস্ত সেলুন কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
সোমবার সাড়ে এগারোটার সময় পৌরসভায় স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার সকল সেলুন কর্মীদের মাঝে তিনি নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এবং অনুষ্ঠানের শুরুতেই তিনি বক্তব্য রাখেন। এই সময় উপস্থিত ছিলেন পেনেল মেয়র শাহিনুর রহমান রিটন সহ ১ নং ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর, ৭ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর নূরুল ইসলাম রাজিব ও ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড মহিলা কাউন্সিলর আলপনা সহ প্রমুখ।
