মেহেরপুর প্রতিনিধি –
মেহেরপুরে দুই ছাত্র ও এক কৃষককে বিনা দোষে নির্যাতনের অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে।
মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা বাজিতপুরে বিজিবির বিরুদ্ধে তিন যুবককে অন্যায়ভাবে নির্যাতনের অভিযোগ এলাকাবাসীর।
আজ বিকেল আনুমানিক ৪ টার দিকে বাজিতপুর বিওপি বিজিবি ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটেছে।
নির্যাতনের শিকার হয়েছেন বুড়িপোতা গ্রামের রিয়াজ আলি,
রুবেল আহমেদ, ও শামিম রেজা নামের তিন যুবক,তাদের তিনজনের বাড়িই বুড়িপোতা গ্রামে।
কিকারনে এমন ঘটনা জানতে চাইলে জানান-আমাদের পাশের গ্রাম বাজিতপুর,আজ বিকেলে আমরা আমাদের বন্ধুদের সাথে ও জমি দেখার উদ্দেশ্য ক্যাম্পের সামনে পৌছালে বিজিবি সদস্যরা আমাদের দাড় করায়,আমাদের বাড়ি কোথায় জানতে চাইলে আমার বলি পাশের গ্রামে,তখন তারা খুব খারাপ ভাবে আমাদের গালগালিজ করেন, একজন বিজিবি সদস্যকে লাঠি আনতে বলেন আরেক বিজিবি সদস্যকে এবং আমাদের কথা না শুনেই আমাদের লাঠি দিয়ে বেধরক পেটাতে থাকে।এই বিষয় নিয়ে বুড়িপোতা গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
এ সময় বুড়িপোতা ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান,যে তিনজন নির্যাতনের শিকার হয়েছে তাদের মত ভালো ছেলে অত্র এলাকায় নাই,তাদের মধ্য দুইজন ছাত্র ও একজন কৃষক,তারা বিড়ি বা পান কোন কিছুই খায়না,তাদের এবং গ্রামের নিরিহ মানুষদের মাঝে মাঝেই নির্যাতন করেন,আমি সহ গ্রামের সকলে এর সুষ্ঠ বিচার চাই।
এসময় গ্রামের সাধারন মানুষ ক্যাম্পমুখে যেতে চাইলে ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন সবাইকে সঠিক বিচারের আওতায় নিশে আসার জন্য আশ্বস্ত করে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন এবং সকলে তা মেনে নিয়ে নিজ নিজ ঘরে ফেরত যান।
এ বিষয়ে ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলাম বলেন এটা একটা মিসটেক,আমরা বসে মীমাংসা করে নিবো।
