মেহেরপুরে জেলা অটো ইজিবাইক মালিক ও চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন’২০২১ অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুরের হাসপাতাল রোডের জেলা অটো ইজিবাইক মালিক ও চালক সমিতির নিজ কার্যালয়ে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই দিনব্যাপী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দেন। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মোট ভোটার সংখ্যা ১২৪৮। ভোট পোল হয়েছে ১১৩৪। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩টি প্যানেলে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
রাতেই প্রধান নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম খোকন বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. গোলাম মোস্তফা ছাতা প্রতীক নিয়ে মাত্র ১৩৯ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুদ রানা গরুর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৬ ভোট। মো. সাইদুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৯০ ভোট।
সিনিয়র সভাপতি পদে মো. পিন্টু বই প্রতীক নিয়ে মাত্র ১৩৩ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জয়নাল চাকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৭ ভোট। মো. শরিফুল ইসলাম (দিল্লা) দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২২৭ ভোট।
সহ সভাপতি পদে মো. রায়হান (মিঠু) মই প্রতীক নিয়ে মাত্র ৫৬ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খোরশেদ আলী দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৩ ভোট। মো. শরিফুল ইসলাম ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ২২৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. মফলেউর রহমান (মিন্টু) চেয়ার প্রতীক নিয়ে মাত্র ০০ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বিল্লাল হোসেন গোলাপফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১২ ভোট। মো. মহিদুল ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪০ ভোট এবং মো. মফিকুল ইসলাম মশকি হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ ভোট।
যুগ্ম সম্পাদক পদে মো. আ. আল-মামুন রোকন মাছ প্রতীক নিয়ে মাত্র ২৩৮ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাকিব মুরগী প্রতীক নিয়ে পেয়েছেন ২২০ ভোট। মো. মাহাবুবুর রহমান কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২১৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো. রিপন আলী কলস প্রতীক নিয়ে মাত্র ৩১৩ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রউফ রিপন টিউবয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ২০১ ভোট। মো. শহিদুল ইসলাম উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১২৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে মো. সালাউদ্দিন খোকন মাইক প্রতীক নিয়ে মাত্র ২১৯ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইলিয়াস মামুন হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন ২২৩ ভোট। মো. ফজলে রাব্বী সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৮ ভোট।
লাইন সম্পাদক পদে মো. আল-আমিন মোবাইল প্রতীক নিয়ে মাত্র ২৩২ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাসিবুল কবুতর প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৩ ভোট। মো. মাসুদ রানা খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭১ ভোট।
প্রচার সম্পাদক পদে মো. শামীম আলী বাঘ প্রতীক নিয়ে মাত্র ১৫০ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খালেকুজ্জামান খান হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৪ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে মো. মন্টু মিয়া ঘোড়া প্রতীক নিয়ে মাত্র ১২৮ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লাল মিয়া চাঁদতারা প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৯ ভোট। মো. সাইফুর রহমান ব্যাটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৯ ভোট।
দপ্তর সম্পাদক পদে মো. রিপন আম প্রতীক নিয়ে মাত্র ১১৭ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বদরউদ্দিন সিলিংফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৩ ভোট। মো. ফারুক মন্ডল হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৭ ভোট।
শ্রমিক কল্যাণ সম্পাদক পদে মো. বদরউদ্দীন ঘুড়ি প্রতীক নিয়ে মাত্র ১৫৪ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম উঠপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ২৪২ ভোট। মো. ফয়সাল হোসেন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২১২ ভোট। এছাড়া
নির্বাহী সদস্য পদে মো. আব্দুস ছাত্তার হাতুড়ি প্রতীক নিয়ে ৪৭৬ ভোট (১ম), মো. মিনারুল ইসলাম ট্রাক প্রতীক নিয়ে ২৯৯ ভোট (২য়), মো. রায়হান মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৯৩ ভোট (৩য়), মো. জহিরুল ইসলাম হাতকুড়াল প্রতীক নিয়ে ২৯১ ভোট (৪র্থ) এবং মো. আনোয়ার হোসেন তবলা প্রতীক নিয়ে ২৯০ ভোট (৫ম) পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পর্যায়ক্রমে প্রাপ্ত ভোট মো. সাইফুল ইসলাম টায়ার প্রতীক নিয়ে ২৮৯ ভোট, মো. আলেক আলী টেবিলফ্যান প্রতীক নিয়ে ২৮১ ভোট, মো. আজিম সেলাইরেঞ্জ প্রতীক নিয়ে ২৭৫ ভোট, মো. হাফিজুর রহমান কোদাল প্রতীক নিয়ে ২৫৫ ভোট, মো. আবুল হোসেন প্রজাপতি প্রতীক নিয়ে ২১৭ ভোট, মো. বিদ্যুৎ শেখ ঠেলাগাড়ি প্রতীক নিয়ে ২১৬ ভোট, মো. বাসের আলী মিনার প্রতীক নিয়ে ২১৩ ভোট, মো. শমিরুল ইসলাম তলোয়ার প্রতীক নিয়ে ২০২ ভোট, মো. বাবু মীর রেডিও প্রতীক নিয়ে ১৪৩ ভোট এবং মো. আব্দুল হক তালা প্রতীক নিয়ে ১১৮ ভোট পরাজিত হয়েছেন।
ফলাফল ঘোষণার সময় নির্বাচনে দায়িত্বে থাকা অন্যদের মধ্যে সহকারী নির্বাচন কমিশনার রাহিনুজ্জামান পলেন, অ্যাড. আসাদুজ্জামান, সচিব সাফুয়ান আহম্মেদ রূপক, সদস্য মিজানুর রহমান হিরণ প্রমূখ উপস্থিত ছিলেন।
আরও পোস্ট
মতামত দিন
তোমার মন্তব্য
নাম*
ইমেইল*
ওয়েবসাইট
পরবর্তী বার আমি মন্তব্য করার জন্য এই ব্রাউজারে আমার নাম, ইমেল এবং ওয়েবসাইট সংরক্ষণ করুন।
জনপ্রিয় পোস্ট
মেহেরপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
মোবাইল ব্যাংকিংয়ে জুয়া খেলা; মেহেরপুরের ৫ জন সহ আটক ৯
গাংনীতে ২শ ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
পদোন্নতি পেয়ে পুলিশের এটিএসআই হলেন মেহেরপুরের ছেলে মাসুদ রানা
মেহেরপুরে জেলা মহিলা অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষণার্থীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
মেহেরপুর সদরের নবগঠিত বারাদী ইউনিয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ
সাম্প্রতিক পোস্ট
মেহেরপুরে জেলা অটো ইজিবাইক মালিক ও চালক সমিতির নির্বাচনে মোস্তফা সভাপতি
