নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ প্রায় ৩৯ বছর চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল এ যাওয়া সহকর্মীকে বিদায় বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দেওয়ার হয়।
অদ্য ০৬/০৮/২০২২ খ্রিঃ মেহেরপুর জেলা থেকে অবসর উত্তর ছুটি (পিআরএল), গমণকারী এসআই(সঃ)/২০ মোঃ আহাদুজ্জামান তিনি তার চাকরিকাল শেষ করে অবসর গ্রহণ করায় জেলা পুলিশ মেহেরপুর এর পক্ষ হতে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত পুলিশ পিকআপ গাড়িতে করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
তিনি এমন সম্মানজনক বিদায় পেয়ে পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় তিনি আবেগে আপ্লূত হয়ে পড়েন। পুলিশ সদস্যদের বিদায় বেলায় এমন মহতী উদ্যোগ নেয়ার ফলে মেহেরপুর জেলা পুলিশের প্রত্যেক পুলিশ সদস্যের মনোবল বৃদ্ধি পেয়েছে।
