।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলা পুলিশ কুষ্টিয়া কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২’’ পালন করা হয়।
দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দীয় স্মৃতিস্তম্ভে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্য এবং সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া ও জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া । এরপর কুষ্টিয়া কালেক্টর চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ সুপার মহোদয় পুষ্পস্তবক অর্পণ পর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), জনাব ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া, জনাব মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, আরওআই, রির্জাভ অফিস, কুষ্টিয়া, টিআই-১, সদর কেন্দ্রিক সকল ইন্সপেক্টরগনসহ জেলা পুলিশ, কুষ্টিয়ার সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
