সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে মেহেরপুরে জেলা অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাজন মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা নাজমুল ইসলাম মুজিবনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশিক জাভেদ সদস্য সচিব আরিফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক সোহেল রানা গাংনী উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুল ইসলাম বিপ্লব প্রমুখ সেখানে বক্তব্য রাখেন।
