নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তাঘাট সহ দেশের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন, গ্রামে গ্রামে কমিউনিটি হেলথ সেন্টার করেছেন, মানুষের চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। তিনি শিশুরা ও মায়েরা সেখান থেকে বিনামূল্যে ঔষধ সংগ্রহ করছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য যেভাবে চিন্তা করছেন, মানুষের উন্নয়নের জন্য যেভাবে কাজ করছেন যা বিগত কোন সরকারি করেনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মঙ্গলবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হল মিলনায়তনে, মেহেরপুর জেলা যুবমহিলা লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
