শরীফ মাহমুদ
কুষ্টিয়ার কৃতি সন্তান রকিবুল আক্তার (স্ট্যালিন) পুলিশ সুপার (এসপি) পদে পদন্নোতি পেয়েছেন। এর আগে তিনি নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সততা, নিষ্ঠা, একাগ্রতা, কঠোর পরিশ্রম আর সহকর্মীদের মধ্যে আস্থা ও বিশ্বাস এবং উর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের নির্দেশনাবলী আন্তরিকতার সাথে প্রতিপালনে মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছে তারই স্বীকৃতিস্বরুপ এই পদন্নোতি পেয়েছে।
পুলিশ সুপার পদে পদন্নোতি পাওয়ায় বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পূর্ব আব্দালপুর নিবাসী মরহুম রশীদ মাস্টারের ছেলে।
