গাংনীর তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদি সন্ধানী বাজারের নিকট করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আম গাছ লিজ নেয়াকে কেন্দ্র করে আজ দুপুরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছে। তার মধ্যে আহত রাকিবুল ইসলামকে (২৬) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন। এছাড়া আহত হয়েছে আলমগীর নামের এক ছাত্র লীগ কর্মী।
