মেহেরপুরের গাংনী উপজেলার তেতুঁলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা সীমান্তে বিএসফ কর্তৃক ৭জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার ভােরে বিএসএফ ৭জনকে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করলে, বিজিবি স্থানীয়দের সহযোগিতায় বাঁধা হয়ে দাঁড়ায়। পরে
সকাল ৮টার দিকে বিএসএফ তাদের ভারত সিমান্তের ওপারে ফেরত নেয়।
বিজিবির ৪৭ ব্যাটেলিয়ানের পরিচালক নুরুল হুদা অফিসিয়ালি বক্তব্য না দিলেও সরেজমিনে স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।
সূত্রে জানা যায়, বিএসএফ কর্তৃক অবৈধভাবে ঠেলে পাঠানোদের মধ্যে ৬জন পুরুষ ও ১জন মহিলা ছিল।

তবে তাদের পরিচয় না জানলেও তারা ভারতের নদীয়া জেলার মুরুঠিয়া থানার ব্রজনাথপুর সিমান্তের ১৪২ নং ৫ এস পিলারের কাছে পৌঁছায়। এসময় বিজিবি তাদেরকে থামিয়ে দেয় এবং পরে সকাল ৮টার সময় ওই ৭জন ভারতের তার কাটা পার হয়ে ফেরত যায়।
