মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা মকবুল হসেন,গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন,এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, যুবলীগেরসেক্রেটারী শফি কামাল পলাশ, প্রমুখ।শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ করে দোয়া করা হয়।
আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুবলীগ, ,কৃষকলীগ , ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন। গাংনীতে উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা আয়োজন করে।
গাংনীতে ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে
previous post
