নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের
প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই এলাকার উন্নয়ন থেমে নেই। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সহযোগিতা দান করে এসেছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলা দক্ষিণ শালিকা গ্রামে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
