আজ শুক্রবার মেহেরপুর শহরে ২ নং ওয়ার্ড বোষপাড়ার নেশা মাঠে শহীদ মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । আর এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন অগ্রগামী ক্রীড়া চক্র রানার আপ হয়েছেন বোষপাড়া একাদশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার পৌর পিতা ও জেলা যুবলীগের সম্মানিত আহবায়ক এবং জাগ্রত তরুণ সম্প্রদায়ের সভাপতি মাহফুজুর রহমান রিটন এসময় আরো উপস্থিত ছিলেন দুই নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আল মামুন জাগ্রত তরুণ সম্প্রদায়ের সাধারণ সম্পাদক সোহাগ ডালিম,উজ্জল প্রমুখ।
শহীদ মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অগ্রগামী ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন
previous post
