নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মেহেরপুর এক আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে মেহেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় মেহেরপুর ইজিবাইক চালকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক একে কুতুব উদ্দিন এর সঞ্চালনায় ও জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন এর সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ সহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
