হিরক খান, মেহেরপুর
মেহেরপুরে সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে ৪ বছর বয়সের ছেলেকে বাঁচাতে আহত হয়েছেন মিয়ারুল ইসলাম (৩২) নামের এক ইজিবাইক চালক। তিনি ঝাউবাড়িয়া গ্রামের আমজাদ আলীর ছেলে।
আজ রবিবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আত্মীরা জানান, বাড়িতে ব্যাটারি চালিত ইজিবাইক বাড়িতে ঢোকানোর সময় মিয়ারুলের ৪ বছরের বাচ্চা ইজিবাইকের চড়ে এবং ইজি বাইকের পিকাপে হাত দিলে ইজিবাইকের গতি বেড়ে যায়। এসময় ছোট ছেলেকে বাঁচাতে গিয়ে পাশের দেয়ালে ধাক্কা খেয়ে আহত হন তিনি।
আহত মিয়ারুল ইসলাম মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
