আগামী ১১ মার্চ থেকে ৩ দিন ব্যাপী মেহেরপুর সরকারি কলেজ মাঠে জেলা ইজতেমা শুরু হবে। মেহেরপুর জেলা ইজতেমাকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।এদিকে ইজতেমা প্রস্তুতি দেখতে মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর সরকারি কলেজের ইজতেমা মাঠ পরিদর্শন করেছেন। পৌরমেয়র মাহফুজুর রহমান ইজতেমার মাঠ পরিদর্শনে এসে কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং সকল রকম সহযোগিতার আশ্বাস দেন।আগামী ১১,১২,১৩ মার্চ ইজতেমা অনুষ্ঠিত হবে।
previous post
