দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার সকালে জাতীয়ভাবে সংসদের দক্ষিণ প্লাজা থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে গাংনী উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে উপজেলায় কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে বিভিন্ন গ্রাম ও মহল্লায় এ অভিযান পরিচালনা করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষক-শিক্ষার্থীরাও উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বর, গা ব্যথাসহ ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এ সময় গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভক্সপপ: শিক্ষার্থী ও শিক্ষক।
সট: ডা. একরামুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গাংনী, মেহেরপুর।
সিংক: মো. নাবিদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গাংনী, মেহেরপুর।
