অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তাদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন।
আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ভোটার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আফতাবনগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী ডিএনসিসির উত্তরা এলাকার ভোটার থেকে ডিএসসিসির শাহবাগ এলাকার ভোটার হয়েছেন।স্থানীয় সরকার নির্বাচনের আগে তাদের ভোটার এলাকা পরিবর্তনকে ঘিরে প্রশ্ন দেখা দিয়েছে। এর মধ্যে আসিফ মাহমুদকে তার দল ডিএসসিসির নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিল। কিন্তু হুট করে দক্ষিণ থেকে উত্তরের ভোটার কেন হলেন সাবেক এ উপদেষ্টা?
দক্ষিণে নয়, উত্তরে প্রার্থী হবেন আসিফ মাহমুদ
এনসিপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ এক নেতা বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ঘিরে ঢাকার দুই সিটিতে তারা তাদের কৌশল পরিবর্তন করেছেন। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে তারা ডিএনসিসির মেয়র প্রার্থী করবেন। তাই ভোটার এলাকা পরিবর্তন।
এর আগে, ঢাকা উত্তর সিটিতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে প্রার্থী করবে বলে জানিয়েছিল দলটি।
চব্বিশের ৫ আগস্টের পর এটি দ্বিতীয়বারের মতো আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন। গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ভোটার ছিলেন তিনি। কিন্তু সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন সেখান থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-১০ আসনের ভোটার হন তিনি।তখন তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, ঢাকা থেকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চান তিনি, তাই তিনি ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন। যদিও শেষ পর্যন্ত তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি। এরপর সিটি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানায়।
দক্ষিণে জামায়াতের সাদিক কায়েমের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারী?
এনসিপির ওই নেতা জানান, ঢাকা দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করতে যাচ্ছে তার দল। এখন পর্যন্ত এমন সিদ্ধান্তই হয়েছে।
এই নেতা এখন যে এলাকার ভোটার হয়েছেন তা ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত। এই আসন থেকে তিনি গত সংসদ নির্বাচন করে বিএনপির মির্জা আব্বাসের কাছে হেরে যান। তারও আগে গুঞ্জন ছিল, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করবেন। শেষ পর্যন্ত শাপলা কলি মার্কা নিয়ে এখানে ভোট করেন আরিফুল ইসলাম আদিব।এই নেতা এখন যে এলাকার ভোটার হয়েছেন তা ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত। এই আসন থেকে তিনি গত সংসদ নির্বাচন করে বিএনপির মির্জা আব্বাসের কাছে হেরে যান। তারও আগে গুঞ্জন ছিল, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করবেন। শেষ পর্যন্ত শাপলা কলি মার্কা নিয়ে এখানে ভোট করেন আরিফুল ইসলাম আদিব।
